ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪/৫/২০২৪, ৯:০২:০২ PM

রাজবাড়ীতে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাব্বি

রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদ্রাসা ছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে। নিখোঁজ রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে।শুক্রবার (২৪ মে) বিকালে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির।

ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে (সোমবার) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে মিষ্টি রঙের একটি গোলগলা গেঞ্জি ও নেভী ব্লু রঙের পুরাতন জিন্স প্যান্ট ছিল।

কোন সহৃদয়বান ব্যক্তি রাব্বিকে পেয়ে থাকলে '01317-156092 অথবা 01721-089825' এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন ওয়াসিম ফকির।এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বলেন, মাদ্রাসাছাত্র রাব্বি নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে।